July 1, 2026, 3:30 pm
শিরোনাম :
১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়ার জন্মদিন আজ

অভয়নগর প্রতিবেদক

দেশের বিনোদন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জয়া আহসান। অভিনয় দিয়ে তিনি স্থান করে নিয়েছেন দর্শকের মনে। আজ সেই অভিনেত্রীর জন্মদিন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বারবার নতুনভাবে নিজেকে উপস্থাপন করেছেন জয়া। বাংলাদেশের ছোট পর্দা থেকে যাত্রা শুরু করে আজ তিনি দুই বাংলার চলচ্চিত্রাঙ্গনে সমান জনপ্রিয় ও সম্মানিত একটি নাম। জয়া আহসানের অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটকের মাধ্যমে। স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের গভীরে প্রবেশ করার দক্ষতা খুব দ্রুতই তাকে দর্শকের নজরে আনে। এরপর বড় পর্দায় পা রেখে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে।
তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ২০১১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’। সিনেমাটিতে বিলকিস বানুর চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এরপর ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’ সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন। বিশেষ করে ‘দেবী’তে রাণু চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও জয়া আহসান সমান সফল। ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’ সহ একাধিক সিনেমায় অভিনয় করে তিনি দুই বাংলার দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। বাণিজ্যিক ও বিকল্পধারার দুই ধরনের চলচ্চিত্রেই তার স্বাচ্ছন্দ্য তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
জয়া আহসানের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি হলো চরিত্র নির্বাচন। প্রচলিত নায়িকার গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ না রেখে তিনি এমন সব চরিত্র বেছে নিয়েছেন, যেখানে একজন নারীর শক্তি, দুর্বলতা, সংগ্রাম এবং মানসিক জটিলতা ফুটে ওঠে। প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা তাকে দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক রেখেছে।
অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন অসংখ্য। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ও অন্যান্য সম্মানজনক পুরস্কারেও ভূষিত হয়েছেন। দুই দেশের চলচ্চিত্রে সমান সাফল্য অর্জন করা শিল্পীদের তালিকায় তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়া পর্দার বাইরেও জয়া আহসান প্রাণীপ্রেমী, ফিটনেস সচেতন এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সরব। ছবি: অভিনেত্রীর ফেসবুক
এছাড়া পর্দার বাইরেও জয়া আহসান প্রাণীপ্রেমী, ফিটনেস সচেতন এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সরব। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্টাইল, ফ্যাশন ও জীবনধারা নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। বয়স নিয়ে প্রচলিত ধারণাকে ভেঙে আত্মবিশ্বাস, পরিশ্রম এবং নিয়মিত আত্মচর্চার মাধ্যমে তিনি অনেকের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
জন্মদিনে জয়া আহসানকে ঘিরে ভক্তদের শুভেচ্ছার বন্যা বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নতুন বছর তার জন্য বয়ে আনুক আরও সাফল্য, নতুন নতুন চরিত্র এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় অর্জন এমন প্রত্যাশাই করছেন তার অনুরাগীরা।



ফেসবুক কর্নার