October 9, 2026, 7:01 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টার বিক্ষোভে স্থবির ঢাকা-আরিচা সড়ক

আলামিন
Screenshot

দীর্ঘদিনের গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন আবাসিক গ্যাস গ্রাহকরা। সোমবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কালামপুর এলাকায় শুরু হওয়া এ কর্মসূচি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
আন্দোলনকারীরা জানান, ধামরাই উপজেলার গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া ও আশপাশের এলাকায় প্রায় দুই বছর ধরে তীব্র গ্যাস সংকট চলছে। নিয়মিত বিল পরিশোধ করলেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় রান্নার কাজে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, কালামপুর ডিআরএস সংলগ্ন একটি রি-রোলিং মিল ও বিসিক এলাকার একটি সিরামিক কারখানায় অবৈধ বুস্টার ব্যবহারের কারণে আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
অবরোধে অংশ নেওয়া কয়েকজন গৃহবধূ বলেন, গ্যাস না থাকায় অনেক দিন সকালে পরিবারের সদস্যদের রান্না করা খাবার ছাড়াই স্কুল ও কর্মস্থলে পাঠাতে হচ্ছে। তারা দ্রুত আবাসিক গ্যাস মিটার স্থাপন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং গ্যাস না পাওয়া সময়ের বিল মওকুফের দাবি জানান।
অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা, গোলড়া হাইওয়ে থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার