October 9, 2026, 4:07 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, হামলায় আহত ৩

রফিকুল ইসলাম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় প্রতিবেশীর বাড়িতে একটি ছাগলের বাচ্চা চলে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি রোববার বিকেলে উপজেলার হাতুর ইউনিয়নের চকচকি দুর্গাপুর গ্রামে ঘটে। আহতরা হলেন—ফারুক হোসেন, তার স্ত্রী ঋতু এবং ফারুকের বাবা ভিকুতুল্লাহ।
অভিযোগে বলা হয়, ফারুক হোসেনের একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী মোস্তাকিমের বাড়িতে গেলে পূর্ববিরোধের জেরে সেটিকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। বিষয়টি জানতে পেরে ফারুক হোসেন ও তার স্ত্রী প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে ফারুকের বাবাও হামলার শিকার হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ফারুক ও তার স্ত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার