August 17, 2026, 5:11 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

রামপালে বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

আরিফ হাসান রামপাল বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন প্রিন্স (৪০) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেন প্রিন্স উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে। রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানা পুলিশ জানায়, চলমান আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনির হোসেন প্রিন্সকে আটক করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা সংশ্লিষ্ট মামলার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে গ্রেপ্তার হওয়া মনির হোসেন প্রিন্স বা তার পরিবারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার