July 7, 2026, 7:19 pm
শিরোনাম :
শেষ বাঁশি পর্যন্ত লড়াই, নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ১৩ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন মেসির পেনাল্টি মিসে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা একাদশে ৩ পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত, ফুলবাড়ীতে আটক স্বামী সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদে নিয়োগ নিয়ে সুখবর ৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনায় বিসিবি ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদারের ভিডিও ভাইরাল, তদন্তে প্রশাসন মারিয়া মিমের সঙ্গে কে এই যুবক, তবে কি বিয়ে করলেন আলোচিত এই মডেল? চট্টগ্রামে রেললাইনে পানি, আটকে আছে পর্যটক এক্সপ্রেস

স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য অপব্যবহারের অভিযোগে বদলি ব্যাংক কর্মকর্তা

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টার পঞ্চগড়

পঞ্চগড়ে উপবৃত্তির জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।
জানা গেছে, উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখা। এ সময় শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো শুরু করেন। পরে রাতের বেলায় অডিও ও ভিডিও কল করে বিভিন্নভাবে বিরক্ত করেন। একই ধরনের ঘটনার শিকার হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি তারা কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন।
কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “একজন ব্যাংক কর্মকর্তার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এ ধরনের যোগাযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি জানার পর আমরা রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।”
অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে শাখা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমও চলমান রয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও আর্থিক প্রতিষ্ঠানে সংরক্ষিত তথ্যের গোপনীয়তা রক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার