October 9, 2026, 4:07 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদে নিয়োগ নিয়ে সুখবর

মোঃ ইসমাইল হোসেন

দেশের সরকারি অফিসগুলোতে শূন্য থাকা ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ পূরণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এসব পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সরকারি বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
তিনি জানান, শূন্য পদ পূরণে ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং খালি পদ পূরণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে এসব শূন্য পদ পূরণ করা হবে। এর মাধ্যমে সরকারি সেবার গতি বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে



ফেসবুক কর্নার