July 3, 2026, 7:19 am

ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

সজিবুল ইসলাম সজিব

ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন— মো. রাজিব মন্ডল (৩৫), মো. ইমরান হোসেন (ইমন) (২৫) এবং মুনিয়া উম্মেজান অপি (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জনসচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে



ফেসবুক কর্নার