July 14, 2026, 11:28 am
শিরোনাম :
দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

ঘরহীন স্বেচ্ছাসেবক দল নেতার আশ্রয় বিএনপি কার্যালয়ে

জালাল নাটোর নলডাঙ্গা প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নির্যাতনের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম অমি ঘরবাড়ি না থাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। কাঁথা, বালিশ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিনি এখন সেখানেই বসবাস করছেন।

জাহিদুল ইসলাম অমি উপজেলার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং বাঁশিলা গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে পরিবার ভেঙে গেছে, স্ত্রী, সন্তান ও পিতাও তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং কাজ শেষে দলীয় কার্যালয়েই রাত কাটান।

সরেজমিনে দেখা যায়, উপজেলা মাধনগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কাঁথা, বালিশ, তোষকসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে অবস্থান করছেন তিনি। ঝড়-বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতেই দলীয় কার্যালয়ই এখন তার একমাত্র আশ্রয়স্থল।

বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রায়হান মিনা এবং ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, জাহিদুল ইসলাম অমি অত্যন্ত অসহায় ও দলপ্রেমী একজন নেতা। বাধ্য হয়েই তিনি দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে তার জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।

জাহিদুল ইসলাম অমি বলেন, বছরের পর বছর অন্যের বাড়িতে থেকেছি। রাজনৈতিক কারণে পরিবার হারিয়েছি। অনেক প্রতিশ্রুতি পেলেও বাস্তবে কেউ পাশে দাঁড়ায়নি। তিনি রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের কাছে জীবিকা ও স্থায়ীভাবে বসবাসের একটি ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।



ফেসবুক কর্নার