October 9, 2026, 4:07 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

অভয়নগর প্রতিবেদক

পটুয়াখালী, ৮ জুলাই, ২০২৬ (বাসস): জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের কারণে পৃথক তিনটি মাছধরা ট্রলার ডুবে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ায় আরও অন্তত পাঁচটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ছয় জেলেসহ একটি ছোট মাছধরা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝিকে জীবিত উদ্ধার করা হলেও অপর পাঁচ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের প্রায় ১৭ কিলোমিটার গভীরে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি মাছধরা ট্রলার ১৮ জেলেসহ ডুবে যায়। বুধবার দুপুর পর্যন্ত ১৬ জন জেলেকে উদ্ধার করা হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।
এর আগে ৫ জুলাই (রোববার) বঙ্গোপসাগরের প্রায় ৬০ কিলোমিটার গভীরে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ১১ জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় পাঁচ জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা  বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার