July 8, 2026, 6:59 pm
শিরোনাম :
খুলনায় বস্তাবন্দি নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ হাওরে চলন্ত নৌকায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে মাঝি গ্রেপ্তার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নামে মামলা মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে: অঞ্জলি আনন্দ দুই বিশ্বকাপে পেনাল্টিতে শীর্ষে মেসিরা, দুইয়ে কারা  সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, অভিযোগ দাখিল ২১ জুলাই সব রেফারি আর্জেন্টাইন, চলতি বিশ্বকাপে এমন ঘটনা এটাই প্রথম ডিবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও লুট: ধামরাইয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

নওগাঁতে সন্দেহভাজন পচা গরুর মাংস জব্দ, রেস্টুরেন্টে সরবরাহের অভিযোগ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী বাজার এলাকায় একটি পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণ দুর্গন্ধযুক্ত ও পচা বলে সন্দেহ হওয়া গরুর মাংস জব্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারপুর বাজার থেকে মাংসবোঝাই গাড়িটি পারসোমবাড়ী ব্রিজ হয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িতে থাকা বিপুল পরিমাণ মাংস থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখা যায়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মাংস মানুষের খাদ্য হিসেবে উপযোগী বলে মনে হয়নি। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।
স্থানীয়দের অভিযোগ, মাংসগুলো নওগাঁ শহরের কয়েকটি নিম্নমানের হোটেল ও রেস্টুরেন্টে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তবে এ অভিযোগের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা মাংসের প্রকৃতি ও মান যাচাইসহ পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার এবং খাদ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার