August 23, 2026, 1:37 am
শিরোনাম :
খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ ছয় বাংলাদেশির মরদেহ দেশে জেন-জি’র মন জয়ে ইনস্টাগ্রামে রিলস ও অনানুষ্ঠানিক কনটেন্টে মোদি ভিন্নমত মানেই শত্রুতা নয়, সহনশীলতার আহ্বান বাঁধনের কাঁচপুরে যাত্রীবাহী বাসে গাঁজাসহ, চালক-হেলপার গ্রেপ্তার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর আগে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা

খুলনায় বস্তাবন্দি নারীর রক্তাক্ত লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর খুলনা থানাধীন নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার বাসিন্দারা একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তার এক পাশ দিয়ে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ রয়েছে নিশ্চিত হয়ে তারা খুলনা সদর থানায় খবর দেন।

খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় ভরে গভীর রাতে বা সুবিধাজনক সময়ে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

খুলনা থানা পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে জনবহুল আবাসিক এলাকায় বস্তাবন্দি রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার