July 14, 2026, 11:10 am
শিরোনাম :
 কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে আটক ১

সেলিম, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চিফ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর পাঁচভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। এ সময় হীরালাল সরকার ওরফে কালোর ছেলে উদয় সরকারকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ শিক্ষা ও বিকাশের স্থান। সেখানে মাদক সেবনের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং শিক্ষা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেন, “তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার