October 9, 2026, 2:25 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

খুলনা জেলা কারাগার থেকে হাজতি পলায়ন, সতর্কতায় ‘পাগলা ঘণ্টা’

খুলনা অফিস

খুলনা জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক হাজতির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তিনি কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান বলে জানা গেছে।
কারা কর্তৃপক্ষ জানায়, হাজতির পলায়নের বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়। এরপর কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পলাতক হাজতিকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। পলাতক হাজতির অবস্থান শনাক্তে বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে ওই হাজতি কারাগার থেকে পালাতে সক্ষম হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় দায়িত্বে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার