October 9, 2026, 2:02 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

ঝালকাঠিতে গণপূর্তের সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ

সাব্বির আহমেদ,নলছিটি ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের পৌর মিনি পার্কসংলগ্ন গণপূর্ত বিভাগের প্রায় ২৮ শতাংশ সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোটি টাকা মূল্যের এই জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল বিভিন্ন কৌশলে জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও সম্প্রতি সেখানে দখলের তৎপরতা লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে মূল্যবান সরকারি সম্পত্তি বেহাত হওয়ার ঝুঁকি রয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, জনগণের সম্পদ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তাই আদালতে বিচারাধীন এই জমিতে কোনো ধরনের দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও গণপূর্ত বিভাগকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপই এখন সময়ের দাবি।



ফেসবুক কর্নার