October 9, 2026, 4:39 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

চালের ড্রামে মিলল ৯.৫ কেজির কষ্টিপাথরের মূর্তি, এলাকায় চাঞ্চল্য

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগর উপজেলায় পুলিশের অভিযানে একটি বসতবাড়ি থেকে প্রায় ৯ দশমিক ৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় মূর্তিটি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রাণীনগর থানা পুলিশ উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তির বসতবাড়ির শয়নকক্ষে রাখা একটি চালের ড্রামের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। লিটন ওই গ্রামের মো. গফুর হোসেন (দুলু)-এর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৯.৫ কেজি। স্থানীয় এক স্বর্ণকারের প্রাথমিক পরীক্ষায় এটি কষ্টিপাথরের তৈরি বলে ধারণা করা হয়েছে। তবে এটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের কি না এবং এর ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে কি না, তা বিশেষজ্ঞ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। একইভাবে এর সম্ভাব্য মূল্যও এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি।
রাণীনগর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে। মূর্তিটির উৎস, কীভাবে এটি সেখানে এলো এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার