July 11, 2026, 7:09 pm
শিরোনাম :
মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইদের হামলায় যুবকের মৃত্যু, আটক ২ অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন ২ এইচএসসি পরীক্ষার্থী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ফরিদপুরে বাসচাপায় নিহত বেড়ে ৫ চার বছর পর মুখ খুললেন পরীমণি এশার নামাজে যাওয়ার পথে প্রাণ ঝরল শিক্ষক মুসার, শোক প্রকাশ করলেন এমপি ড. মাসুদ পাহাড়ধসে বিচ্ছিন্ন বান্দরবানের সড়ক, যোগাযোগ সচলে সেনাবাহিনীর নিরলস কাজ তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে সচিবের পরিদর্শন

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মিল মালিককে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:

  • বগুড়ার শিবগঞ্জে রাইস মিল মালিক মোহাম্মদ আলী সরকার (৫৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
    পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের ফেনিগ্রাম গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী সরকার রাতের খাবার শেষে বাড়ির পাশের নিজস্ব রাইস মিলে ঘুমাতে যান। প্রতিদিনের মতো সেদিনও তিনি মিল পাহারা দিচ্ছিলেন।
    তদন্তে পুলিশ জানতে পারে, গভীর রাতে একদল ব্যক্তি রাইস মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গেলে মোহাম্মদ আলী তাদের দেখতে পান। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় দুর্বৃত্তরা তাকে বেঁধে ফেলে এবং আঘাত করে হত্যা করে। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
    এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ (পিপিএম)-এর নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) রবিউল ইসলামের তত্ত্বাবধানে এবং শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামানের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
    আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম (৪৩) ও আব্দুল আলিম (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
    পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা আরও কয়েকজন পলাতক সহযোগীর নাম-পরিচয়ও জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই করে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত প্রকৃত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পলাতক অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার