October 9, 2026, 11:50 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

খুলনায় মাটিচাপা মরদেহ উদ্ধার, দম্পতি আটক

নাসির উদ্দীন খুলনা প্রতিনিধি

খুলনার হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকায় একটি বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে মুরাদ মোল্লার বাড়ির সামনে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি প্রায় তিন মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির মরদেহ।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পারিবারিক কলহের সময় স্বামী-স্ত্রী একে অপরকে ওই হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। সোমবার সকালে মুরাদ মোল্লা তার স্ত্রীকে মারধর করলে ফাল্গুনী খাতুন থানায় গিয়ে অভিযোগ করেন এবং মারুফ হত্যার বিষয়ে পুলিশকে তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে আটক করে। পরে তাদের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ মারুফের কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।



ফেসবুক কর্নার