October 9, 2026, 11:50 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে অভিযোগ তদন্তে গিয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী গত ২১ জুন থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, এক দালালের মাধ্যমে তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হলেও চুক্তি অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। ওই অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।

অভিযোগ তদন্তের জন্য কয়েক দফা ওই নারীর বাড়িতে যান এসআই মোস্তাফিজার। এ সময় তার সঙ্গে ওই নারীর যোগাযোগ ঘনিষ্ঠ হয়ে ওঠে বলে অভিযোগ ওঠে। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে আপত্তিকর কথোপকথনের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

এরপর ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের কিছু অডিও ক্লিপ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন গত ১০ জুলাই পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।



ফেসবুক কর্নার