October 9, 2026, 10:30 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

জামাল হুসাইন, জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া-তেলিকোনা-চন্ডিডহর সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বড় বড় খানাখন্দে ভরা সড়কটিতে সামান্য বৃষ্টি হলেই পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রায় প্রতিদিনই রিকশা, ভ্যান ও অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে। আটকে পড়ছে প্রাইভেটকার ও মালবাহী যানবাহন।
সরেজমিনে দেখা যায়, কলকলিয়া থেকে চন্ডিডহর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। সাদিপুর, জগদীশপুরসহ অন্তত ১৫ থেকে ২০টি স্থানে সড়কের একই বেহাল চিত্র দেখা যায়। কোথাও কোথাও বিপজ্জনক স্থান চিহ্নিত করতে বাঁশ পুঁতে রাখা হলেও দুর্ঘটনা কমছে না। ভাঙা সড়কের কারণে যানজটও সৃষ্টি হচ্ছে এবং কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা দুঃখু হোসেন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগ পোহালেও জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।
পথচারী নুর আলম জানান, সাদিপুর এলাকায় গর্তের কারণে একটি অটোরিকশা উল্টে এক নারী আহত হন। এমন দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে।
মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ীরা বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে, যানজট তৈরি হচ্ছে এবং ক্রেতা কমে যাওয়ায় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার