October 9, 2026, 9:39 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

২ দফা দাবিতে পটুয়াখালীতে ডাক কর্মচারীদের র‍্যালি ও সমাবেশ

মাসুদ খান, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং–বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে পটুয়াখালীতে ২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা শাখা ডাকঘরের কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি তুলে ধরে দ্রুত সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বক্তারা বলেন, দেশের ডাকসেবা সচল রাখতে শাখা ডাকঘরের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন বৈষম্য ও সুযোগ-সুবিধার অভাবে কাজ করে আসছেন। তাদের যৌক্তিক ২ দফা দাবি বাস্তবায়ন হলে কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে এবং ডাকসেবার মান আরও বৃদ্ধি পাবে।

সমাবেশে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় কর্মচারীদের স্বার্থে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা জানান।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার