October 9, 2026, 7:59 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

ঝিনাইদহে ইয়াবা সেবনের দায়ে পিতা-পুত্রসহ ৪ জন আটক, তিনজনের কারাদণ্ড

ফাওজুর রহমান সাবিত, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহে ইয়াবা সেবনের অভিযোগে পিতা-পুত্রসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাতে শহরের একটি বাসা থেকে তিনজন এবং আরাপপুর মোড় এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটকরা হলেন পৌর শহরের কাঞ্চননগর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে আল আমিন (২৩), কলাবাগান পাড়ার মৃত ওলিয়ার রহমানের ছেলে রাকিবুল ইসলাম রকি (৩৮), তার ছেলে অন্তু ইসলাম (২২) এবং আরাপপুর এলাকার আব্দুস সালামের ছেলে মনিরুজ্জামান (৩৮)।

মঙ্গলবার ঝিনাইদহ সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার) আমলি আদালত তিন আসামিকে তিন মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অপরদিকে, আটক অন্তু ইসলামকে কারাদণ্ড না দিয়ে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



ফেসবুক কর্নার