October 9, 2026, 9:28 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র খুলে দিল জেলা প্রশাসন

সর্বজিৎ চাকমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্র পুনরায় পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়েছে।
তবে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, পাহাড়ধসের ঝুঁকি এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ৭ জুলাই সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটন কেন্দ্রে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পর্যটন কেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপিপাসুরা আবারও সাজেকের পাহাড়, মেঘের অপূর্ব সৌন্দর্য এবং বাঘাইছড়ির অন্যান্য দর্শনীয় স্থান উপভোগের সুযোগ পাবেন।



ফেসবুক কর্নার