July 15, 2026, 8:20 pm
শিরোনাম :
এআই দিয়ে নিজেকে ওসির চেয়ারে বসিয়ে ছবি প্রকাশ, স্কুলছাত্র আটক আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে! চিত্রনায়িকার ফেসবুক স্ট্যাটাস ঘিরে তুমুল আলোচনা সচিবালয়ে যাওয়া নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোন্দল, সাংবাদিকের গায়ে হাত যে সমীকরণে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করতো, অভিযুক্ত আটক কান্না থামাতে মাদরাসা ছাত্রের মুখে কলম গুঁজে দেন শিক্ষক ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম ফেসবুকের প্রেমে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, বিয়ের পর পাকিস্তান যাওয়ার প্রস্তুতি বড় পরিবর্তন নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

কাইয়ুম হাসান

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার এবং আবহাওয়া খারাপ হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার