October 9, 2026, 12:50 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

মোঃ ইসমাইল হোসেন

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের
এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের মমতাময়ী মা নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে খুলনার সাংবাদিক সমাজেও নেমে এসেছে শোকের আবহ।
মো. তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মায়ের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
মরহুমার মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।



ফেসবুক কর্নার