October 9, 2026, 9:16 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

অনৈতিক সম্পর্কের অভিযোগ; ছোট ভাই হত্যায় বড় বোন আটক

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার মহারাজা দিঘীর পানিতে ভেসে ওঠা এক যুবকের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নিহতের বড় বোন মোছা. সমলা আক্তার (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নের ভিতরগড় গ্রামের মহারাজা দিঘীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত হলে জানা যায়, তিনি পঞ্চগড় সদর উপজেলার মালাদাম এলাকার বাসিন্দা মো. মানিক হোসেন (১৯)।

ঘটনার পর পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তা, তথ্য সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিহতের বড় বোন মোছা. সমলা আক্তারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সাড়ে তিন মাস আগে সমলা আক্তার তার ছোট ভাই মানিকের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন এবং তা গোপনে ভিডিও ধারণ করেন তার ভাই মানিক। পরে মানিক এর বোন সমলা ওই সম্পর্ক চালিয়ে যেতে অস্বীকৃতি জানালে দুই ভাইবোনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সমলা পরিকল্পিতভাবে মানিককে মহারাজা দিঘী এলাকায় নিয়ে যান। সেখানে তাকে হত্যার পর মরদেহ দিঘীর পানিতে ফেলে দেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার