October 9, 2026, 9:28 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

শ্রী রামকৃষ্ণ রায় নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনার অভিযোগে মো. আলাল হোসেন (পিতা: জহুর উদ্দিন), তিলাই ইউনিয়নের বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ নজরদারির পর পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তিনি ধলডাঙ্গা বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকানের মাধ্যমে ভূরুঙ্গামারী উপজেলা এবং সীমান্তবর্তী ভারতের কোচবিহার অঞ্চলের বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ রিচার্জের কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের উপস্থিতিতে পরিচালিত অভিযানে অভিযুক্তের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, একাধিক মোবাইল সিম এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া জব্দকৃত মোবাইল ফোন ও কম্পিউটার থেকে অনলাইন জুয়া-সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে জুয়া আইন-২০২৬-এর অনলাইন জুয়া-সংক্রান্ত ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, নতুন জুয়া আইন-২০২৬ কার্যকর হওয়ার পর সরকার অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার