July 20, 2026, 4:23 pm
শিরোনাম :
বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পর স্ত্রীর সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা নোয়াখালীতে ডিএনসির অভিযানে গাঁজা গাছ, ইয়াবা উদ্ধার, আটক ১ দিনাজপুরে পৃথক অভিযানে ৭ আসামি গ্রেপ্তার চুরি মামলায় মালামাল উদ্ধার, গ্রেফতার ১ বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায় বাধা পেরিয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির সদস্যরা, উত্তপ্ত দিল্লি মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

হালুয়াঘাটে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোস্তফা কামাল হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দুই বেকারিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে উপজেলার সীমান্ত বেকারি ও আল সেফা বেকারিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণ না করার প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সীমান্ত বেকারিকে ৫ হাজার টাকা এবং আল সেফা বেকারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. আনয়ারুল ইসলাম এবং হালুয়াঘাট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।



ফেসবুক কর্নার