August 4, 2026, 2:09 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস ব্রিজের নিচে, নিহত ১, আহত ২০-২৫

মোহাম্মদ শাহিন মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের অভিযোগ, ঢাকাগামী বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। বরংগাইল ব্রিজ এলাকায় এসে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এক আহত যাত্রী বলেন, “চালক শুরু থেকেই খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বারবার সতর্ক করলেও তিনি শোনেননি। অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া আহতদের অবস্থা বিবেচনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



ফেসবুক কর্নার