August 4, 2026, 12:55 pm
শিরোনাম :
লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে হামলা-জমি দখলসহ নানা অভিযোগ

বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আকরাম শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর রেল কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কাশিনগর রেল কলোনিতে নিজ বসতঘর থেকে মো. সাচ্চু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
গ্রেপ্তার সাচ্চু মিয়া কাশিনগর রেল কলোনি এলাকার বাসিন্দা এবং মৃত চাঁন মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার