October 9, 2026, 9:01 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

ঠাকুরগাঁওয়ের সাপের কামড়ে যুবকের মৃত্যু

কাইয়ুম হাসান স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার বাসিন্দা বিষু ঘটকের ছেলে মুন্না সাপের কামড়ে মারা গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) সকালে বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুন্না। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্নার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করেন।
উল্লেখ্য, বর্ষা মৌসুমে ঠাকুরগাঁও জেলায় সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিবছরই সর্পদংশনের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা সাপের কামড়ের পর ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।



ফেসবুক কর্নার