July 21, 2026, 4:25 am
শিরোনাম :
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে রাজমিস্ত্রিকে হত্যা

আব্দুল হামিদ শেখ নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আলিনুর ফকির। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিলেন রাজিব। শনিবার রাতে টাকা পরিশোধের কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার সহযোগীরা।
রাত ১০টার দিকে আলিনুর তার ভাই আমিনুরকে সঙ্গে নিয়ে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিনুর ফকিরকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার