July 21, 2026, 4:26 am
শিরোনাম :
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়
0-4608x3456-0-0-{}-0-12#

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনে আত্মত্যাগকারী ও ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সময়ের দাবি।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যক্তিগত উদ্যোগে নিজের বেতনের অর্থ থেকে প্রতি মাসে বোদা উপজেলার পাঁচটি জুলাই পরিবার এবং ময়নাদিঘির প্রথম শহীদের পরিবারসহ মোট ছয়টি পরিবারকে সম্মানী ভাতা প্রদান করছেন। এছাড়া সংসদ সদস্যের কার্যালয়ে দুইটি জুলাই পরিবারের সদস্যকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, যেভাবে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়, সেভাবেই জুলাই যোদ্ধাদেরও যথাযথ মর্যাদায় স্মরণ করা উচিত। পাশাপাশি গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত, আহত, গুম ও পঙ্গু হওয়া ব্যক্তিদের আত্মত্যাগ দলমত নির্বিশেষে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা সুলতানা এবং আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা মনি রানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় জুলাই পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং জুলাই পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে আয়োজন সফল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।



ফেসবুক কর্নার