July 21, 2026, 4:25 am
শিরোনাম :
নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

অটোরিকশা ছিনতাই ও চালক হত্যা: অটোরিকশাসহ একজন আটক

আবু হুরায়রা ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাসহ মো. আকাশ আহমেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। তার দুই সহযোগী লেবু মিয়া ও অজ্ঞাত আরও একজন পলাতক রয়েছেন।
নিহত নবীরুল ইসলাম বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. সহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পথে অরক্ষিত রেলক্রসিং এলাকায় ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন নবীরুল ইসলাম। অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিলে আকাশ আহমেদ ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও পেটে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় নবীরুল ইসলাম তার বাবাকে ফোনে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
খবর পেয়ে ফুলবাড়ী ও বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় যৌথ অভিযানে ঘোড়াঘাট থানা এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ প্রধান আসামি আকাশ আহমেদকে আটক করা হয়।
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবীরুল ইসলাম মারা যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সাহা বলেন, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় প্রধান আসামিকে আটক করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার