July 21, 2026, 11:55 am
শিরোনাম :
সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩ কিশোর অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, থানায় মামলা ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান, এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে: আইনমন্ত্রী ২০২৭ সালের হজ প্যাকেজ হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮ প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে তরুণীকে ধর্ষণ

চুরি মামলায় মালামাল উদ্ধার, গ্রেফতার ১

রাজিবুল ইসলাম সুইট

খুলনার ফুলতলা থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার সূত্র ধরে পুলিশের অভিযানে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ফুলতলা থানার একটি চুরি মামলায় সন্দেহভাজন আসামি মো. হাদিউজ্জামান (৩৯), পিতা-মো. মুজিবুর রহমান, স্থায়ী ঠিকানা ঝিনাইখালী, থানা বটিয়াঘাটা, জেলা খুলনা এবং অস্থায়ী ঠিকানা মধ্যডাঙ্গা, থানা ফুলতলা, জেলা খুলনা—কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি কালো রঙের ট্যাব, দুটি সরকারি পাসপোর্ট, একটি হাতঘড়ি, এক জোহড়া বাদামী রঙের জুতা, একটি কালো রঙের ছোট ট্রাভেল ব্যাগ, একটি কালো রঙের প্যান্ট এবং একটি ধূসর রঙের টি-শার্ট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়রা পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানের প্রশংসা করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার