July 21, 2026, 11:56 am
শিরোনাম :
সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩ কিশোর অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, থানায় মামলা ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান, এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে: আইনমন্ত্রী ২০২৭ সালের হজ প্যাকেজ হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮ প্রেমের ফাঁদে ফেলে ছাত্রাবাসে আটকে তরুণীকে ধর্ষণ

নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

মহামান্য আদালতের নির্দেশে নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে জেলা পুলিশ। সোমবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে নির্ধারিত স্থানে এ কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। এসব মাদক জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছিল।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি, চোরাকারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, “মাদকমুক্ত নওগাঁ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”



ফেসবুক কর্নার