July 21, 2026, 1:27 pm
শিরোনাম :
কালীগঞ্জে শিক্ষার্থী হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত; ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩ কিশোর অপহরণ করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, থানায় মামলা ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিকদের কর্মবিরতি, বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান, এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে: আইনমন্ত্রী ২০২৭ সালের হজ প্যাকেজ হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার

কালীগঞ্জে স্কুলছাত্রী হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

হাফিজুর রহমান

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে অভিযুক্ত এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা সুলতানা (৯) কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় আব্দুল লতিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝালমুড়ি কিনতে গেলে শিশুটিকে অপহরণ করা হয়। পরে তাকে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসীকে নিয়ে অনুসন্ধান শুরু করেন।
সন্ধ্যায় সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা পুলিশের উপস্থিতিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুনকে গণপিটুনি দিলে তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



ফেসবুক কর্নার