July 21, 2026, 6:26 pm
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না: ইসির সুপারিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক গাজী নজরুল ইসলামকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর এবার জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে মসজিদের প্রবেশপথে দেওয়া হলো বাঁশের বেড়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’ কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী দৌলতপুরে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-উপকরণ বিতরণ কালীগঞ্জে শিক্ষার্থী হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত; ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

সিঙ্গাইরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৩

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব  সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মানিকগঞ্জে -হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি কাটা সিএনজি (ঢাকা মেট্রো-৩০৩০২৭) বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১১-১০৬৬)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিতে থাকা আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার