July 21, 2026, 11:06 pm
শিরোনাম :
বিএটিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টা করল রুগী নেত্রকোনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত সম্পন্ন ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু মাদ্রাসাশিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ চোখ খুললে অভিযুক্ত,শিক্ষক, মনে করো স্বপ্ন দেখছো স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না: ইসির সুপারিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক গাজী নজরুল ইসলামকে আরও ২ বিয়ের পরামর্শ রফিক উল্লাহ আফসারীর এবার জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা চাঁদপুরে মসজিদের প্রবেশপথে দেওয়া হলো বাঁশের বেড়া

বিএটিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)-তে কর্মরত ফিল্ড টেকনিশিয়ান (এফটি) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে “ঐক্য, সংগ্রাম ও সাফল্য” স্লোগানকে সামনে রেখে ‘সংগ্রামী এফটি ঐক্য জোট ও অফিস কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিল্ড টেকনিশিয়ান ও অফিস কর্মচারীরা নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করলেও এখনো তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। ফলে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারও অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
বক্তারা আরও বলেন, কর্মীদের দীর্ঘদিনের অবদান ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করে অবিলম্বে চাকরি স্থায়ী করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
অবস্থান কর্মসূচিতে সংগ্রামী এফটি ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ফিল্ড টেকনিশিয়ান ও অফিস কর্মচারীরা অংশ নেন। আন্দোলনকারীরা দ্রুত তাঁদের এক দফা দাবি বাস্তবায়নে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।



ফেসবুক কর্নার