August 4, 2026, 10:04 am
শিরোনাম :

কুষ্টিয়ায় উদ্ধার হওয়া ৪৫টি হারানো মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ

নাঈম বিশ্বাস কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় উদ্ধার হওয়া ৪৫টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশ ও সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “মোবাইল ফোন ব্যবহারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করতে হবে। এতে অনুসন্ধান কার্যক্রম সহজ হয়। সাইবার অপরাধী ও মোবাইল চোরদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।



ফেসবুক কর্নার