July 23, 2026, 9:49 pm
শিরোনাম :
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকারি জমি দখল, অবৈধ দোকানে বাড়ছে দুর্ভোগ তিশার হাত ধরে এএইচএফ জুনিয়র কাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা সুন্দরবনে চোরা শিকারীদের দৌরাত্ম্য অব্যাহত, এক বছরে ২৯৪ মামলায় গ্রেপ্তার ৩৯৬ ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক ভূরুঙ্গামারীতে ৪ ভারতীয় গরুসহ ৫ চোরাকারবারি আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল, অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এরার কাচ্চি ঘরের খিচুড়িতে পাওয়া গেল কেন্নো, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ প্রতিমন্ত্রীর সুপারিশে পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে ৬ মাসে চারবার চুরি, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত

এরার কাচ্চি ঘরের খিচুড়িতে পাওয়া গেল কেন্নো, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

রিদয় হোসেন শার্শা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের একটি রেস্তোরাঁর খাবারে কেন্নো (Millipede) পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন বাগআঁচড়া বাজারের ‘কাচ্চি ঘর’ নামের রেস্তোরাঁ থেকে কেনা খিচুড়িতে কেন্নো দেখতে পান এক ক্রেতা।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় ব্যবসায়ী আব্দুল আলীমের ছেলে আবু রায়হান সকালের নাস্তার জন্য দুই প্যাকেট খিচুড়ি কিনেছিলেন। কয়েক লোকমা খাওয়ার পর খাবারের মধ্যে একটি বড় আকারের কেন্নো দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক ও আশপাশের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে খাবারের মধ্যে পোকাটি দেখতে পান।

এ বিষয়ে রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের কাছে জানতে চাইলে তারা এটি কেন্নো কি না নিশ্চিত নন বলে জানান।

ঘটনার বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদকে অবহিত করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা রেস্তোরাঁটির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সচেতন মহলের মতে, বাণিজ্যিকভাবে খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। খাদ্যে পোকামাকড় বা অখাদ্য বস্তু থাকা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের ঘটনায় নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিয়মিত তদারকি জোরদার, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার