July 23, 2026, 9:51 pm
শিরোনাম :
নোয়াখালীতে প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকারি জমি দখল, অবৈধ দোকানে বাড়ছে দুর্ভোগ তিশার হাত ধরে এএইচএফ জুনিয়র কাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা সুন্দরবনে চোরা শিকারীদের দৌরাত্ম্য অব্যাহত, এক বছরে ২৯৪ মামলায় গ্রেপ্তার ৩৯৬ ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক ভূরুঙ্গামারীতে ৪ ভারতীয় গরুসহ ৫ চোরাকারবারি আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল, অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এরার কাচ্চি ঘরের খিচুড়িতে পাওয়া গেল কেন্নো, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ প্রতিমন্ত্রীর সুপারিশে পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের কর্মসংস্থানের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ে ৬ মাসে চারবার চুরি, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত

ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক

ময়নুল ইসলাম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ টাকা ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আমগছ গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার মো. হকিকুল ইসলাম (৪২), তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ওরফে কাতু (৫৫) এবং একই উপজেলার কালিয়ামনি এলাকার মো. ফরিদ হোসেন (৪৮)।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই সেট তাস, নগদ ১ হাজার ২৮০ টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি চটের বস্তা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, “জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”



ফেসবুক কর্নার