August 4, 2026, 8:01 am
শিরোনাম :

থানার অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

মহসিন কবির, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রাম থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ বিসারত মণ্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইবি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ও ইবি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক বিসারত মণ্ডল পূর্ব আব্দালপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণ জুট মিলের কোয়ার্টার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিসারত মণ্ডলের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আই/সি) রিপন মৃধা জানান, ইবি থানা পুলিশ ও হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মাদক উদ্ধারসহ অভিযুক্তকে আটক করা হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তিকে উদ্ধারকৃত গাঁজাসহ ইবি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে



ফেসবুক কর্নার