August 4, 2026, 8:01 am
শিরোনাম :

মনপুরায় লোকালয়ে আটকা মায়াবী হরিণ উদ্ধার

মামুন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার বাতানখালী মাদ্রাসার সামনে লোকালয়ে একটি মায়াবী হরিণ আটকা পড়ে। স্থানীয়রা হরিণটিকে নিরাপদে বেঁধে রেখে বনবিভাগকে খবর দিলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করেন।
বনবিভাগের সদস্যরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে হরিণটিকে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন। স্থানীয়দের সচেতন ভূমিকার কারণে বন্যপ্রাণীটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি বলে বনবিভাগ জানিয়েছে।
স্থানীয়রা জানান, লোকালয়ে ঘোরাফেরার সময় হরিণটি তাদের নজরে আসে। পরে তারা প্রাণীটিকে নিরাপদে আটকে রেখে বনবিভাগকে অবহিত করেন। বনবিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা ক্ষতি না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে।



ফেসবুক কর্নার