পঞ্চগড়ে সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে দোয়া
Reporter Name
Update Time :
Saturday, July 25, 2026
/
119 Time View
/
Share
মোঃ ময়নুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং উত্তরবঙ্গের কৃতিসন্তান ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) মরহুমের পরিবারের উদ্যোগে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সততা, প্রজ্ঞা, দেশপ্রেম ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মরহুমের পুত্র পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পুত্র মুহাম্মদ নওফল জমির, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সায়েম, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ ও অ্যাডভোকেট আদম সুফী, পৌর বিএনপির সদস্য শামসুজ্জামান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং মরহুমের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়