October 8, 2026, 3:35 pm
শিরোনাম :
তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া

পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোসলেম উদ্দিন উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেন গুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অমিত সেন গুপ্ত পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেন বাড়ির জয়দেব সেন গুপ্তের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যরা বসতঘরের নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে অমিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, অমিতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।



ফেসবুক কর্নার