October 8, 2026, 3:35 pm
শিরোনাম :
তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া

মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ যানবাহনকে জরিমানা

সুরুজ বাঙালি স্টাফ রিপোর্টার ঝিনাইদাহ

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকায় অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। এ সময় বিআরটিএর মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, সহকারী হারুন অর রশিদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং বিকট শব্দ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে একাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করা, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
জেলা প্রশাসন ও বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার