October 8, 2026, 3:36 pm
শিরোনাম :
তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া

বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার চোরাই জাল উদ্ধার

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, চায়না জাল ও নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরের টহল দল বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করে। পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে উদ্ধার করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার হওয়া অবৈধ জাল ও মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে।



ফেসবুক কর্নার