October 8, 2026, 3:35 pm
শিরোনাম :
তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবার,

সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে এক মাদকাসক্ত যুবকের আচরণে তার পরিবার ও এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কাকু সরদারের ছেলে সায়েদুল্লা সরদার দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। মাদকের প্রভাবে তিনি প্রায়ই অসংলগ্ন ও অস্বাভাবিক আচরণ করেন। স্থানীয়দের দাবি, তিনি প্রায় ১৪ বছর ধরে নিয়মিত মাদক সেবন করে আসছেন এবং বর্তমানে কোনো কাজও করছেন না।
সোমবার (২৭ জুলাই) একটি ঘটনায় অভিযোগ ওঠে, মাদকের জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে সায়েদুল্লা তার বাবা কাকু সরদারকে জিম্মি করার চেষ্টা করেন এবং অসদাচরণ করেন। এ ঘটনায় পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর অভিযোগ, সায়েদুল্লার মাদকাসক্তি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে নোয়াগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা দ্রুত সায়েদুল্লাকে আইনের আওতায় আনা অথবা প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত সায়েদুল্লা সরদার বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।



ফেসবুক কর্নার