October 8, 2026, 3:35 pm
শিরোনাম :
তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া

নুসরাত হত্যা: ১৬ আসামির আপিল শুনানি আজ

অভয়নগর প্রতিবেদক

২০১৯ সালের ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় আজ মঙ্গলবার (২৮ জুলাই) হাইকোর্টে মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি করবেন।

এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় সিরাজ উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ। একই সঙ্গে সব আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. রুহুল আমিন, ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন ওরফে শামীম, পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলমসহ ১৬ জন



ফেসবুক কর্নার