August 4, 2026, 3:18 am

পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মো. রাকিবুল ইসলাম অন্তু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে লাকুটিয়া সড়কের মুসলিম গোরস্থান-২ সংলগ্ন মো. ইব্রাহীম হাওলাদারের ‘নেছারাবাদ ফার্নিচার’ দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১৫ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম অন্তুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম অন্তু বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া হাওলাদার বাড়ির মৃত ফারুকুল ইসলাম ও মোছা. লায়লা ইসলামের ছেলে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে বিএমপির এয়ারপোর্ট থানার ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার